শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২ মার্চ ২০২৬, ১৭:২২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামীকাল (মঙ্গলবার) ৩ মার্চ। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে। গতবারের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।


রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্রিম টিকিট বিক্রি ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে ১৩ থেকে ১৯ মার্চ পর্যন্ত।

অগ্রিম টিকিট বিক্রির সূচি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকিট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকিট।

ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রি করা হবে। ফিরতি যাত্রায় ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকিট; ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকিট। এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকিট।
একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।


এসব টিকিট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে। ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন বাতিল করা হবে। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে। ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বিশেষ ট্রেনের সূচি
ঈদ উপলক্ষে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, ভৈরববাজার-কিশোরগঞ্জ, ময়মনসিংহ-কিশোরগঞ্জ এবং জয়দেবপুর-পার্বতীপুর রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলবে।

চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশে বিকেল সাড়ে ৩টায় ছেড়ে রাত ৮টা ২০ মিনিটে পৌঁছাবে ‘চাঁদপুর ঈদ স্পেশাল-১’। ফিরতি ট্রেন ‘চাঁদপুর ঈদ স্পেশাল-২’ ভোর ৪টায় চাঁদপুর থেকে ছেড়ে সকাল ৮টা ৫০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে ‘তিস্তা স্পেশাল-৩’ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে বিকাল সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। ‘তিস্তা স্পেশাল-৪’ বিকাল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত সোয়া ১০টায় ঢাকায় পৌঁছাবে।

ভৈরববাজার-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৫’ সকাল ৬টায় ছেড়ে সকাল ৮টায় পৌঁছাবে। ফিরতি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৬’ বেলা ১২টায় ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।

ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৭’ ভোর ৫টা ৪৫ মিনিটে ছেড়ে সকাল সাড়ে ৮টায় পৌঁছাবে। ‘শোলাকিয়া ঈদ স্পেশাল-৮’ বেলা ১২টায় ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।

জয়দেবপুর-পার্বতীপুর রুটে ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-৯’ সন্ধ্যা ৭টায় ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। ‘পার্বতীপুর ঈদ স্পেশাল-১০’ সকাল সোয়া ৮টায় ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুর পৌঁছাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর