বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসন করা হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
২ মার্চ ২০২৬, ১৭:২৫


প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী নাগরিক ভিসা জটিলতায় পড়ছেন, তা নিরসনে সরকার কাজ করছে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশি বাংলাদেশে আটকে পড়েছেন, অথচ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা একটি সেল খুলেছি।


আমরা তাদের জন্য দূতাবাসে যোগাযোগ করে ভিসা সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি, এটা আমরা সমাধান করতে পারব।
আরিফুল হক চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হামলায় দুইজন বাংলাদেশি নিহত ও ৭ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের আয়োজন করা হয়।

এতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর