বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৪ মার্চ ২০২৬, ১১:২৯

ব্যাংক একীভূত করার উদ্যোগ চলমান থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। এসব ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে বিকল্প যত পদক্ষেপ আছে, সেসব পদক্ষেপ কাজে লাগানোর পরামর্শও দিয়েছেন তিনি।

একীভূতকরণের উদ্যোগে থাকা পাঁচ ব্যাংকের প্রশাসকদের নিয়ে অনুষ্ঠত সভায় গভর্নর মোস্তাকুর রহমান এমন বার্তা দেন। মঙ্গলবার (৩ মার্চ) বাংলাদেশ ব্যাংকে এ সভা অনুষ্ঠিত হয়।


পাঁচ ব্যাংকের প্রশাসকদের সবাই এই সভায় উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার গভর্নর হিসেবে যোগ দেন মোস্তাকুর রহমান। এর আগে গত বুধবার আহসান এইচ মনসুরকে গর্ভনর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর গভর্নর পদে যোগ দিয়ে আহসান এইচ মনসুর দুর্বল ব্যাংক একীভূত করাসহ ব্যাংক সংস্কারে বেশ কিছু উদ্যোগ নেন।

সরকার ও গভর্নর পরিবর্তনে এসব উদ্যোগের ভবিষ্যৎ নিয়ে সংসয় দেখা দেয়। এমন পরিস্থিতিতে নতুন গভর্নর জানিয়েছেন, সংস্কার চলবে।
সভা সূত্র জানায়, সভায় নতুন গভর্নরকে একীভূত করার কারণ ও প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। গভর্নর জানান, সংস্কার চলমান থাকবে।


আমানত বাড়াতে উদ্যোগ নিতে পরামর্শ দেন তিনি। যেসব ঋণ খেলাপি হয়ে পড়েছে, তা আদায়ে বিকল্প যত উদ্যোগ আছে, তার সবই গ্রহণ করতে হবে।
ব্যাংকের ঋণ আছে এমন বন্ধ কারখানা নিয়মের মধ্যের চালুর উদ্যোগ নিতেও পরামর্শ দেন তিনি। এতে কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন তিনি। এ ছাড়া সার্বিকভাবে ব্যবসা বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
শিগগির একীভূত ব্যাংকে এমডি নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়।
জানা যায়, আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি লুটপাটের শিকার হয় ইসলামিক ব্যাংকগুলো। প্রচলিত ধারার কিছু ব্যাংকেও ঋণ নিয়ে বড় ধরনের অনিয়মের ঘটনা ঘটে। তাতে এসব ব্যাংকের অধিকাংশ ঋণই খেলাপি হয়ে যায়। এর মধ্যে ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করা হয়। এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে।

রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় খোলা হয়েছে। ইতিমধ্যে ব্যাংকটিতে চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদ নিয়োগ দিয়েছে সরকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর