রবিবার, ১৫ই মার্চ ২০২৬, ৩০শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি
  • ত্রয়োদশ সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন
  • রাষ্ট্রপতির ভাষণ ঘিরে উত্তাপ, মুখোমুখি সরকার–বিরোধী দল
  • ১৫ আগস্ট শোক দিবস বাতিল, বহাল থাকলো আগের সিদ্ধান্ত
  • নির্বাচন নিয়ে নতুন বিতর্ক, নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা
  • সংসদের সামনে এনসিপির অবস্থান, রাষ্ট্রপতির অভিশংসন দাবি

ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা

স্টাফ রিপোর্টার:

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৬, ১৯:৫২

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর আসন্ন। উৎসবকে সামনে রেখে রাজধানীর অভিজাত শপিং মলগুলোতে যেমন জমজমাট কেনাকাটা চলছে, তেমনি নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ঈদবাজারের প্রধান ঠিকানা হয়ে উঠেছে ফুটপাত। অল্প আয়ের পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে রাজধানীর বিভিন্ন মোড় ও সড়কের ফুটপাত এখন ক্রেতাদের ভিড়ে মুখর।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর বাড্ডা, নিউমার্কেট, মিরপুর, ফার্মগেট, গুলিস্তান ও যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের সারি সারি অস্থায়ী দোকানে জমে উঠেছে ঈদের বাজার।


সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি। ক্রেতাদের ভিড়ে অনেক জায়গায় হাঁটার জায়গাও নেই। মোড় ও সড়কের ফুটপাত এখন ক্রেতাদের ভিড়ে মুখর
রাজধানীর বড় বড় শপিং মলের সামনেই গড়ে উঠেছে এই অস্থায়ী দোকান। এসব দোকানে মিলছে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী ও বয়স্কদের জন্য নানা ধরনের পোশাক।

টি-শার্ট, পাঞ্জাবি, থ্রি-পিস, শাড়ি, শিশুদের পোশাক থেকে শুরু করে জুতো—সবই পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে।
বাড্ডার সুবাস্তু মার্কেটের সামনে কেনাকাটা করতে আসা অটোচালক রহমান বাংলনিউজকে বলেন, বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করার মতো সামর্থ্য তার নেই। তাই পরিবারের জন্য ফুটপাত থেকেই পোশাক কিনতে এসেছেন। এখানে দাম কিছুটা কম হওয়ায় তিনি সন্তানদের জন্য নতুন জামা কিনতে পেরেছেন।


একই অভিজ্ঞতার কথা জানান নিউমার্কেট এলাকায় কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী ফজলে এলাহী। তিনি বলেন, বর্তমান বাজারে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। ঈদ সামনে থাকলেও সবার জন্য কেনাকাটা করা কঠিন হয়ে পড়ে। তাই প্রতিবছরই ফুটপাতের দোকান থেকে সন্তানদের জন্য পোশাক কিনে থাকেন।

ফুটপাতের বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতা সাইফুল ইসলাম জানান, রমজানের শুরুতে বিক্রি কম থাকলেও শেষের দিকে এসে ক্রেতার সংখ্যা দ্রুত বাড়ছে। ঈদের আগে অফিস-আদালত ছুটি হলে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন তিনি। মোড় ও সড়কের ফুটপাত এখন ক্রেতাদের ভিড়ে মুখর
এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় ফুটপাতের দোকানের আলাদা আলাদা বৈশিষ্ট্যও দেখা যায়। মিরপুর ও ফার্মগেট এলাকায় তরুণদের জন্য টি-শার্ট ও পাঞ্জাবির চাহিদা বেশি। গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকায় জুতো ও শিশুদের পোশাকের সমাহার। আর বাড্ডা ও যাত্রাবাড়ীতে সাশ্রয়ী দামে থ্রি-পিস ও শাড়ি কিনতে ভিড় করছেন ক্রেতারা।

ঈদকে ঘিরে ফুটপাতের এই জমজমাট বাজার যেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আনন্দের আলাদা এক ঠিকানা। বড় শপিং মলের উজ্জ্বল আলোয় না পারলেও, ফুটপাতের ছোট দোকানগুলোতেই খুঁজে পাওয়া যাচ্ছে ঈদের নতুন পোশাক আর সামান্য সুখের হাসি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর