মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬, ২রা চৈত্র ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ৫৪ জেলায় খাল খনন শুরু আজ
  • ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত
  • তিন ঘণ্টায় বগুড়া থেকে ঢাকা পৌঁছানোর ট্রেন চালু হবে
  • সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক
  • আইনশৃঙ্খলা জোরদারের দাবি পাটওয়ারীর
  • মস্কোতে নেওয়া হলো খামেনিকে
  • ট্রাম্পকে খোলা চ্যালেঞ্জ ইরানের
  • ঈদবাজারে ফুটপাতের দাপট, স্বল্প আয়ে স্বপ্নের কেনাকাটা
  • মালদ্বীপে নিহত ৫ বাংলাদেশির লাশ দ্রুত দেশে পাঠানো হবে
  • চীনে আন্তর্জাতিক এগ্রোকেমিক্যাল ও ক্রপ প্রটেকশন প্রদর্শনীতে অংশ নিচ্ছে এনএসি

সংসদে সংবিধান নিয়ে উত্তপ্ত বিতর্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:১২

জাতীয় সংসদে সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতের আমির শফিকুর রহমান। নির্ধারিত সময়ের মধ্যে পরিষদের অধিবেশন আহ্বান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা।

রোববার সংসদের অনির্ধারিত আলোচনায় বিষয়টি উত্থাপন করেন শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই জাতীয় সনদের প্রস্তাব বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের কথা থাকলেও তা এখনো করা হয়নি।

তার দাবি, জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে গঠিত বর্তমান সংসদ সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত হয়নি; বরং রাষ্ট্রপতির আদেশে ২০২৫ সালের ১৩ নভেম্বর এটি প্রতিষ্ঠিত হয়েছে। ফলে গণভোটে অনুমোদিত সংস্কার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

বিরোধীদলীয় নেতা আরও বলেন, জুলাই আদেশ অনুযায়ী বিরোধী দলের ৭৭ জন সদস্য ইতোমধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তাই তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি পরিষদের সদস্য হিসেবেও কাজ করতে চান।

এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো উল্লেখ নেই। ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এ বিষয়ে পরামর্শ দিতে পারেন না এবং রাষ্ট্রপতিও পরিষদের অধিবেশন আহ্বান করতে পারেন না।

তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশটি কোনো আইন বা অধ্যাদেশ নয়; বরং এটি একটি বিশেষ রাজনৈতিক নির্দেশনা। তাই বিষয়টি সাংবিধানিক কাঠামোর মধ্যেই সমাধান করতে হবে।

পরে স্পিকার হাফিজ উদ্দীন আহমেদ বলেন, বিষয়টি গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দিলে বিধি অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর