শনিবার, ২রা মে ২০২৬, ১৯শে বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

মস্কোতে নেওয়া হলো খামেনিকে

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১৬ মার্চ ২০২৬, ১১:২৯

ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হওয়ার পর তাকে জরুরি অস্ত্রোপচারের জন্য রাশিয়ার রাজধানী মস্কোতে নেওয়া হয়েছে বলে দাবি করেছে কুয়েতের একটি সংবাদমাধ্যম।

কুয়েতভিত্তিক সংবাদপত্র আল-জারিদার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হন। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় চিকিৎসার জন্য তাকে গোপনে রাশিয়ায় পাঠানো হয়।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করা হয়। তবে দায়িত্ব গ্রহণের কিছুদিনের মধ্যেই তিনি হামলার শিকার হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আহত হওয়ার পর তাকে তেহরানের সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি কোমায় রয়েছেন বলে দাবি করা হয়েছে।

আল-জারিদার তথ্য অনুযায়ী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্যক্তিগত উদ্যোগে তাকে মস্কোতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। একটি রুশ সামরিক বিমানে অত্যন্ত গোপনীয়ভাবে তাকে রাশিয়ায় পাঠানো হয়।

খবরে আরও বলা হয়েছে, মস্কোতে পৌঁছানোর পর তাকে পুতিনের একটি সরকারি প্রাসাদে রাখা হয় এবং সেখানেই তার পায়ে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে।

যদিও ইরানের সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। তারা শুধু স্বীকার করেছে যে নতুন সর্বোচ্চ নেতা হামলায় আহত হয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর