বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

৯ম পে স্কেলের দাবিতে এপ্রিলের শুরুতেই রাজপথে নামছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:৪৫

দীর্ঘ প্রতীক্ষিত ৯ম জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সমিতির আহ্বায়ক আবদুল মালেক এক বিবৃতিতে জানান, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি শুরু হবে। দেশের প্রতিটি জেলায় কর্মরত সরকারি কর্মচারীদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে আবদুল মালেক বিগত আওয়ামী লীগ সরকারের বেতন কাঠামোর তীব্র সমালোচনা করে বলেন, "২০১৫ সালে তৎকালীন সরকার কর্মচারীদের ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করেছে। তিনটি টাইম স্কেল ও একটি সিলেকশন গ্রেড প্রথা বাতিল করে পদোন্নতি বঞ্চিতদের সর্বশান্ত করা হয়েছে। এর বদলে ১৬ বছরে দুটি উচ্চতর গ্রেড দেওয়ার যে প্রথা চালু করা হয়েছিল, তা ছিল স্রেফ শুভঙ্করের ফাঁকি।"

তিনি আরও উল্লেখ করেন যে, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি হলেও তৎকালীন সরকার বেতন সমন্বয় বা নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার কর্মচারীদের দাবির মুখে ৯ম জাতীয় পে কমিশন গঠন করে একটি সুপারিশ প্রণয়ন করলেও তা আজও আলোর মুখ দেখেনি। এই আমলাতান্ত্রিক জটিলতা ও দীর্ঘসূত্রতা নিরসন করে দ্রুত নতুন পে স্কেল ঘোষণার দাবিতেই তারা রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী জেলা পর্যায়ের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর