বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অবশেষে নীরবতা ভাঙলেন লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১১:৫৮

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় মাঠে গড়াবে ফিফা ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে ৪৮ দল। 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এই আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বুধবার (১ এপ্রিল) জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতেই মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা।

এই দুই ম্যাচেই আলোচনায় ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন এলএমটেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী মেসি প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, পরে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। দুই ক্ষেত্রেই তিনি একই ক্যাপশন দেন। যেখানে লেখা ছিল, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।

এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ওই আসরে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।


ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে ৯০২টি গোল পূর্ণ করেছেন মেসি। এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলা এই মহাতারকা রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে চান। বিশ্বকাপে খেলতে নামলেই এই কীর্তিতে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড ভাগাভাগি করবেন।

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, ‘সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেওয়ার চেষ্টা করব।’


তিনি আরও বলেন, ‘সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর