বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইউএইর প্রেসিডেন্টের কাছে তারেক রহমানের চিঠি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১২:৪১

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এ সময় দেশটির প্রেসিডেন্টের কাছে লেখা প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ব্যক্তিগত চিঠি হস্তান্তর করেন তিনি।

গতকাল সন্ধ্যায় আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে পাঠানো প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠিটি তুলে দেন।

 

চিঠিতে চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ইউএইর নেতৃত্ব, সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের সংহতি প্রকাশ করা হয়। সাম্প্রতিক হামলা, প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ জানানো হয়। পাশাপাশি দেশটিতে অবস্থানরত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করতে নেয়া পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে সুবিধাজনক সময়ে আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়।

 

বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী ইরানের হামলায় দুই বাংলাদেশীর মৃত্যুর ঘটনায় সমবেদনা প্রকাশ করে। তিনি বলেন, ইউএই সরকার দেশটিতে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের সমর্থনের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

এ সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আমিরাতের নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং সংলাপের মাধ্যমে বিরোধ সমাধানের গুরুত্ব তুলে ধরেন। আলোচনায় দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বর্তমানে উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সফর করছেন। এ সফরের মূল লক্ষ্য সংশ্লিষ্ট দেশের নেতৃত্বের কাছে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দেয়া এবং ওই অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো শক্তিশালী করা।

 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর