প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১৫:৪৯
ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি মেডিকেল গবেষণা সেন্টারে হামলা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তোর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্রটি ১৯২০ সালে চালু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে পরিচালিত হামলা’ বলে উল্লেখ করেছেন।
মন্তব্য করুন: