বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জরুরি জ্বালানি চাহিদা পূরণে ১৬ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন কিনছে সরকার

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৬, ১২:০৮

ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে সৃষ্ট জ্বালানি সংকটের মধ্যে দেশে জরুরি চাহিদা পূরণে আরও ৩ দেশ থেকে জ্বালানি কিনছে সরকার। ইতোমধ্যে আন্তর্জাতিক তিনটি দরপত্রের মাধ্যমে মোট ১৬ লাখ মেট্রিক টন ডিজেল ও ১ লাখ মেট্রিক টন অকটেন কেনার প্রস্তাব করা হয়েছে। আগামী শনিবার (৪ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এর অনুমোদন দেয়া হতে পারে।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ১০ লাখ টন ডিজেল ও ১ লাখ টন অকটেন কেনার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান থেকে ১ লাখ মেট্রিক টন ডিজেল ছাড়াও মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান থেকে আরও ৫ লাখ টন ডিজেল কেনার প্রস্তাব করা হয়েছে।


আগামী শনিবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় অনুমোদনের জন্য এসব প্রস্তাব উত্থাপন করা হবে। ওই বৈঠকে অনুমোদনের পর প্রস্তাবগুলো সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চূড়ান্ত অনুমোদন পাবে।

এদিকে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি জানান, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে। প্রতিদিন যে পরিমাণ তেলের প্রয়োজন, সে পরিমাণ তেল সরবরাহ করা হচ্ছে।


অন্যদিকে জ্বালানির অবৈধ মজুদ রোধে দেশজুড়ে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ৪ হাজার ৮২৪টি অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী।


সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশে বছরে ডিজেলের চাহিদা ৩ লাখ ৫০ হাজার মেট্রিক টন। অকটেন এবং পেট্রোল মাসে দরকার হয় ৭০ হাজার মেট্রিক টন। পেট্রোল এবং অকটেনের পর্যাপ্ত মজুত আছে। কোনো সংকট নেই। ডিজেলের ক্ষেত্রেও কোনো সংকট নেই। এপ্রিল মাস পুরোপুরি নিরাপদ আছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর