বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:
৪ এপ্রিল ২০২৬, ১৪:১১

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা দারুণ উচ্ছ্বসিত। এমন মুহূর্ত উদযাপনে হাতিরঝিলে সংবর্ধনার আয়োজন করেছে বাফুফে।

মালদ্বীপের মালে থেকে বাংলাদেশ অ-২০ দল রওনা দিয়েছে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ঢাকায় পৌঁছাবে। চ্যাম্পিয়ন দলকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে যাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে বাফুফে কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করার পর ফুটবলারদের হাতিরঝিল এম্ফিথিয়েটারে নেওয়া হবে। সেখানে আলো ঝলমলে পরিবেশে সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করেছে বাফুফে। বাংলাদেশ নারী দল এশিয়া কাপে উঠার পরও এখানে গভীর রাতে অনুষ্ঠান করেছিল ফেডারেশন।

ওই অনুষ্ঠানে ফুটবলারদের কোনো অর্থ পুরস্কার দেওয়া হয়নি। যা নিয়ে খানিকটা সমালোচনা হয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর বাফুফে দেড় কোটি টাকা প্রদানের ঘোষণা করেছিল। দেড় বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাফুফে এখনও পূরণ করতে পারেনি। এবার সাফ অ-২০ চ্যাম্পিয়ন দলের জন্য বাফুফে কোনো আর্থিক ঘোষণা দেয়নি, তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ঘোষণা দিলেও অর্থের পরিমাণ প্রকাশ করেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর