শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

চলন্ত ট্রেনে বিয়ে

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০২৩, ১৪:০৯

প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানে না গিয়ে চলন্ত ট্রেনে বিয়ের কাজটি সেরে নিলেন বর-কনে। ঘটনাটি ভারতে ঘটেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, প্রথাগত সামাজিক আচার-অনুষ্ঠানের বাইরে চলন্ত ট্রেনে একটি জুটি বিয়ে করছেন। বিয়ের অনুষ্ঠানে যেভাবে বর-কনে সেজে থাকে, তেমন কিছুই দেখা গেল না তাঁদের ক্ষেত্রে।

বর-কনে একজন অন্যজনের গলায় মালা পরিয়ে দিচ্ছেন। এ সময় তাঁদের বেষ্টিত করে ছিলেন যাত্রী ও বর-কনের বন্ধু-স্বজনেরা। তবে বিয়ের অনুষ্ঠান কবে হয়েছে, সেটা জানা যায়নি।

বিয়ের সময় বর-কনের আবেগ ধরা পড়েছিল ভিডিও ফুটেজে। মালাবদলের পর কনে একটু এগিয়ে গিয়ে বরকে জড়িয়ে ধরেছিলেন।


এ সময় উপস্থিত যাত্রী ও অতিথিদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এরই মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিয়ের ঐতিহ্য অনুযায়ী কনের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দেন বর।

 ভারতের আসানসোল-জাসিদিহ ট্রেনে অভূতপূর্ব এই বিয়ের আয়োজন হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের এই অনুষ্ঠান দেখে ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকে নানা মন্তব্য করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর