বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বিদ্যুৎ বিতরণ পরিকল্পনায় সরকারকে সহায়তা করবে জাইকা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৩, ১৭:২৫

কার্বন নিঃসরণ কমিয়ে ‘লো-কার্বন সোসাইটি’ গড়ার লক্ষ্যে ঢাকায় একটি কার্যকর বিদ্যুৎ বিতরণ পরিকল্পনা প্রণয়নে সরকারকে সহায়তা করবে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

গত রবিবার বাংলাদেশ সরকারের সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি (রেকর্ড অব ডিসকাশন) স্বাক্ষর করেছে সংস্থাটি। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শাহাবুদ্দিন ও বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব মো. মনোয়ার হাসান খান এবং জাইকার পক্ষে সই করেন সিনিয়র প্রতিনিধি ইজি ইয়ামাদা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ বিতরণ পরিকল্পনার ক্ষেত্রে জাইকার এই ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি ঢাকার জন্য একটি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করবে।


পাশাপাশি, বিতরণ পরিকল্পনার উন্নতি, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং বিতরণ সুবিধার উন্নয়নের জন্য কাজ করবে তারা। বিদ্যুৎ বিতরণের ক্ষেত্রে পরিবর্তনশীল নবায়নযোগ্য জ্বালানির অন্তর্ভুক্তিকে অগ্রাধিকার দিয়ে লো-কার্বন সোসাইটি অর্জন করার লক্ষ্যে সঠিকভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ প্রদান করা হবে এ পরিকল্পনার মাধ্যমে।
জাইকার আন্তর্জাতিক বিশেষজ্ঞরা ডেসকো ও ডিপিডিসির সঙ্গে এই পরিকল্পনা নির্মাণে ৩৬ মাস একসঙ্গে কাজ করবে। এই সময়ে তারা বিতরণ ব্যবস্থার পরিকল্পনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ক্ষমতা উন্নত করতে সহায়তা প্রদান করবে।


এই বিষয়ে জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে বলেন, ‘শহুরে গ্রিডে নবায়নযোগ্য বিদ্যুতের অন্তর্ভুক্তির গুরুত্ব ক্রমশ বাড়ছে। এই প্রয়োজনীয়তায় সাড়া দিয়ে আমাদের ডিস্ট্রিবিউশন মাস্টার প্ল্যানটি উন্নত প্রযুক্তি সমর্থিত একটি শক্তিশালী বিতরণ ব্যবস্থা নিয়ে সরকারকে সহায়তা করার লক্ষ্যে তৈরি করা হয়েছে।’

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর