বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে রেললাইনে নাশকতার ঘটনায় বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৭

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৫

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে নাশকতার ঘটনায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও বিএনপি নেতা হাসান আজমল ভূইয়াসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার শিকদার মো. হাসান ইমাম প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আজমল ভূইয়া গাজীপুর সদর থানা বিএনপির সাবেক সভাপতি। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। সাতজনকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।


 ১৩ ডিসেম্বর বুধবার ভোরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুরের প্রহলাদপুর ইউনিয়নের বনখরিয়া এলাকায় আন্তনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকার কমলাপুরে যাচ্ছিল। ১২ ডিসেম্বর মঙ্গলবার রাতের কোনো এক সময় গাজীপুরের রাজেন্দ্রপুর ও ভাওয়াল রেলস্টেশনের মাঝামাঝি রেলপথের একটি অংশ কেটে রাখে দুর্বৃত্তরা। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এক যাত্রী নিহত ও অন্তত ১৪ জন আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন ট্রেনের চালক ও দুই সহকারী।

এ ঘটনায়  ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় মামলা হয়। আশরাফুল আলম খান নামের রেলের এক কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর