বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আশিকুরের আরেকটি শতক, বাংলাদেশের যুবাদের সংগ্রহ ২৮২ রান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪

বাংলাদেশ জাতীয় দলের আগামীর ওপেনার কি তাহলে আশিকুর রহমানই? এবারের যুব এশিয়া কাপে তাঁর পারফরম্যান্স অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। গ্রুপপর্বের তিন ম্যাচে খেলেছিলেন ৭১, ৫৫* ও ১১৬* রানের ইনিংস। আজ ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও জ্বলে উঠেছে ডানহাতি ও ওপেনারের ব্যাট।

দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে আশিকুরের দুর্দান্ত শতকেই আরব আমিরাতের বিপক্ষে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৮২ রান তুলতে পেরেছে বাংলাদেশ। শুরুটা অবশ্য সতর্কভাবেই করেছিল বাংলাদেশের যুবারা। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ২৭ রান।


এরপর ধীরে ধীরে হাত খুলতে শুরু করেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১০০ রানে পৌঁছান ২৩.১ ওভারে। ৪০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে বাংলাদেশ। শেষ ১০ ওভারে বাংলাদেশ তুলেছে ৮৮ রান, উইকেট হারিয়েছে ৬টি।


বাংলাদেশের ইনিংসটা মূলত দাঁড়িয়েছে দুটি জুটির ওপর ভিত্তি করে। আশিকুর দ্বিতীয় উইকেটে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে গড়েছেন ১২৫ রানের জুটি। ৭১ বলে ৪টি চার ও একটি ছয়ে ৬০ রান করেন রিজওয়ান। তাঁর আউটের পর আশিকুরের সঙ্গে জুটি বাঁধেন আরিফুল ইসলাম। তৃতীয় উইকেটে দুজনে যোগ করেন ৮৬ রান। আরিফুল ৪০ বলে ৬ চারে ৫০ রান করে আউট হয়েছেন।

আশিকুর শেষ পর্যন্ত আউট হয়েছেন ১২৯ রানে। ১৪৯ বলের ইনিংসটিতে মেরেছেন ১২টি চার ও ১টি ছয়। শতক পূর্ণ করেছেন ১২৯ বলে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর