বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বৃহস্পতিবার ও সোমবার রোযা রাখা

এইচ এম জহিরুল ইসলাম মারুফ

প্রকাশিত:
২০ ডিসেম্বর ২০২৩, ২১:৩২

মানুষের দৈনন্দিন জীবনে ইবাদত বন্দেগীর কিছু জিনিস অবশ্য-পালনীয় আর কিছু ঐচ্ছিক। 
অবশ্য-পালনীয় ইবাদতসমূহের গুরুত্ব ঐচ্ছিক ইবাদতসমূহের চেয়ে বেশি এটা বলার অপেক্ষা রাখেনা। 
 
 স্পষ্টভাবে হাদীস শরীফে বর্ণিত হয়েছে, ‘বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে ফরয ইবাদতের মাধ্যমে।’
 
তবে নফল ও ঐচ্ছিক ইবাদতের ফযীলতও এত পরিমানে বেশি যে, তা মুমিনকে ইবাদতের প্রতি উজ্জীবিত ও আগ্রহী করে তোলে। সোমবার ও বৃহস্পতিবার নফল রোযা রাখা তন্মধ্যে অন্যতম।
 
নফল রোযার রাখার অনেক প্রকার ও অনেক ফযীলত হাদীস শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নফল রোযা রেখেছেন, উম্মতকেও এর ফযীলত শুনিয়েছেন এবং তাদের রাখার প্রতি উদ্ভুদ্ধ করেছেন।
 
সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখা সম্পর্কে হাদীস শরীফের অন্যতম গ্রন্থ তিরমিযী শরীফের ৭৪৫ নং ও ৭৪৭ নং হাদীসে বর্ণিত হয়েছে,
 
উম্মুল মুমিনীন আয়েশা রা. বলেছেন-
 
كَانَ النبِيّ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ يَتَحَرّى صَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ.
 
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোযা রাখার ইহতিমাম করতেন।
 
 
হযরত আবু হুরায়রা রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
 
تُعْرَضُ الأَعْمَالُ يَوْمَ الِاثْنَيْنِ وَالخَمِيسِ، فَأُحِبّ أَنْ يُعْرَضَ عَمَلِي وَأَنَا صَائِمٌ.
 
 
প্রতি সোমবার ও বৃহস্পতিবার (বান্দার) আমল পেশ করা হয়। সুতরাং আমি ভালবাসি রোযাদার অবস্থায় আমার আমলসমূহ পেশ করা হয়। 
 
আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে বৃহস্পতিবার ও সোমবারের রোজা রাখার তাওফিক দান করুন। 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর