বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লন্ডনে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১

যুক্তরাজ্যের লন্ডনে শত শিশুর কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিশু-কিশোরদের বাংলাদেশ সম্পর্কে আগ্রহী করে তুলতে ও নাড়ির সঙ্গে মেলবন্ধন তৈরির লক্ষ্যে এই আয়োজন করা হয়।

 শুক্রবার (২২ ডিসেম্বর) ইস্ট লন্ডনের মেফেয়ার ভেন্যুতে ‘চেতনায় বাংলাদেশ’ নামের সংগঠন মহান বিজয় দিবসের বিজয় মেলা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিশু, কিশোর ও কিশোরীদের কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত, সমবেত সংগীত ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর পাশাপাশি ছিল শিশুদের দেশীয় সাজে যেমন খুশি তেমন সাজো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও নৃত্যানুষ্ঠান।


অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধাদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এম আকাশ। এ ছাড়া রেড ব্রিজ কাউন্সিলের মেয়র জ্যোৎস্না বেগমসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আয়োজক সংগঠনের কর্মী লুৎফুন্নাহার হীরা বলেন, যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বাবা–মায়েরা দেশপ্রেম ও দেশীয় সংস্কৃতির সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে চান। তিনি আরও বলেন, আজ বিদেশের মাটিতে শিশুদের নিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে শত শত মা-বাবা উপস্থিত হয়েছেন, এটাই বিজয়ের আনন্দ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর