বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

২৪ ঘণ্টায় ৪ যানবাহনে আগুন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৯

বিএনপি জামায়াতের ডাকা চলমান হরতাল অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে চলেছে। ফায়ার সার্ভিস বলছে ২৪ ঘণ্টায় চারটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
রোববার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ৩টি ও কুমিল্লায় ১টি বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট ও ৪০ জন জনবল কাজ করে।

এছাড়া ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া ২৮৯টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৮৫টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে-বাস ১৮০টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য গাড়ি ২৯টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর