শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

ইনুর আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার সরদার মুসতানজীদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এজন্য পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বের) দুপুরে কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় নিজের ব্যক্তিগত অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

তিনি কেতলি প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

সংবাদ সম্মেলনে ডাক্তার মুসতানজীদ বলেন, গত ১৯ ডিসেম্বর আমার ভাই সরওয়ারদী ফেমাস মারা যায়। তিনি আমার নির্বাচনসহ প্রায় সবকিছু দেখভাল করতেন। এখন ভাই নেই; সেই কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

তবে অন্য কোনো প্রার্থীর পক্ষ নেওয়ার ঘোষণা দেননি ডাক্তার সরদার মুসতানজীদ।

এই আসনে ১৪ দলের প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনসহ ৪ জন স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর