শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ট্যাক্স গাইড ২০২৩-২৪ প্রকাশ করল ঢাকা চেম্বার 

প্রেস রিলিজ

প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সদস্যবৃন্দ সহ অন্যান্য ব্যবসায়ী সমাজের রাজস্ব প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবছরও ‘ট্যাক্স গাইড ২০২৩-২৪ প্রকাশ করেছে ঢাকা চেম্বার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)র সদস্য (কর আপীল ও অব্যাহতি) মোঃ ইকবাল হোসেন অদ্য ২৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ট্যাক্স গাইডটির মোড়ক উন্মোচন করেন। ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী এবং সহ-সভাপতি মোঃ জুনায়েদ ইবনে আলী সহ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  

তিনি বলেন, আয়কর একটি জটিল বিষয়, দেশের করাদাতাদের সুবিধার্থে আয়কর আইন ২০২৩ বাংলায় প্রণয়ন করা হয়েছে, যা ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের কর প্রদান প্রক্রিয়া বোঝতে সহায়তা করবে। প্রনীত আইনটি ব্যবহারের করতে গিয়ে প্রতিবন্ধকতার মুখোমুখি হলে, তিনি জাতীয় রাজস্ব বোর্ডকে অবহিত করার আহ্বান জানান, যার মাধ্যমে আইনটির প্রয়োজনীয় সংষ্কাররের মাধ্যমে আরো যুগোপযোগী ও কর বান্ধব আইনে পরিণত হবে। তিনি ব্যবসায়ীদের পাশাপাশি সকল করদাতাকে আইনটি চর্চা করার আহ্বান জানান। মোঃ ইকবাল হোসেন আরো বলেন, রাজস্ব আমাদের অর্থনীতির অন্যতম নিয়ামক এবং অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রয়োজনীয় রাজস্ব আহরণের লক্ষ্যে দেশের রাজস্ব কাঠামোতে অটোমেশন ব্যবস্থা নিশ্চিতকরণে এনবিআর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।     


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর