শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন সোহান

খেলা ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৮

বাংলাদেশের হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন হাবিবুর রহমান সোহান। আজ বাংলাদেশ ক্রিকেট লিগের একাদশ-তম আসরের তৃতীয় রাউন্ডে উত্তরাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের দেওয়া ২০২ রানের লক্ষ্য টপকাতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন এই ওপেনার। ৭টি করে চার-ছয়ের মারে ৪৯ বলে এই মাইলফক স্পর্শ করেন তিনি।


এতেই রেকর্ড বইয়ে নিজের নাম উজ্জ্বল করেন এই ডানহাতি ব্যাটার।
বাংলাদেশের হয়ে লিস্ট 'এ' ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল মাশরাফিন বিন মর্তুজার দখলে। ফতুল্লায় ২০১৬ সালে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে শেখ জামাল ক্রিকেট ক্লাবের বিপক্ষে পঞ্চাশ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

আজ মাশরাফির রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন সোহান।


১৮টি লিস্ট 'এ' ম্যাচে এটি তার দ্বিতীয় শতক। সেঞ্চুরি করে সোহান থামেন ১১৭ রানে। ৬১ বলের ইনিংসে বাউন্ডারি থেকে তুলেছেন ৯০ রান। যেখানে ৬টি ছক্কার সঙ্গে চারও ৯টি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর