বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

‘ধুম ৪’ নিয়ে আসছেন শাহরুখ খান?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
২৮ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪

এ বছরটাই যেন শাহরুখময়। পাঠান ও জওয়ানের মতো দুটি অলটাইম ব্লকবাস্টার উপহার দিয়েছেন বলিউড বাদশা। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর আরেক চলচ্চিত্র ‘ডানকি।’ ইতোমধ্যে দর্শকহৃদয়ে ঝড় তুলেছে ডানকি।


সবমিলিয়ে দুর্দান্ত এক বছর পার করলেন কিং খান। তবে তাঁর আগামী চলচ্চিত্র সম্পর্কে তেমন কোনো তথ্য এখনো প্রকাশ হয়নি যা ঘিরে ভক্তদের রয়েছে গভীর কৌতুহল। সবাই মুখিয়ে আছে ২০২৪ সালে শাহরুখ ভক্তদের কি উপহার দেন তা জানার জন্য। এরই মধ্যে তীব্র গুঞ্জন ভেসে উঠছে বলিউডের বাতাসে।

ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ নিয়েই ফিরছেন শাহরুখ!
হঠাৎ করেই সামাজিক মাধ্যমে একটা গুঞ্জন তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। ‘ধুম ৪’ নিয়ে ফিরছেন বলিউড বাদশা। নানারকম যুক্তি ও তথ্য উপস্থাপন করে কিং খান ভক্তরা দাবি করছেন যে শাহরুখকে নাকি ‘ধুম ৪’-এ দেখা যাবে। সিনেমাটিতে খলচরিত্রে অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ খান।


ইতোমধ্যে তীব্র গুঞ্জন রয়েছে যে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ ধুম ৪-এর পরিচালনা করবেন। তাই এতে শাহরুখের আবারও অ্যাকশন লুকে সিদ্ধার্থের সঙ্গে জুটি বাঁধার সূত্র মেলাচ্ছেন বহু অনুরাগী। সামাজিক মাধ্যমে বেশ কিছু ভূয়া তথ্যও ছড়িয়ে পড়ছে সিনেমাটি ঘিরে। বর্তমানে এক্সেও (টুইটার) ট্রেন্ডিংয়ে আছে শাহরুখ খান ও ‘ধুম ৪’ টপিক। আর সেখান থেকেই শাহরুখ ভক্তদের জোর দাবি, ধুম ফ্র্যাঞ্চাইজির আগামী সিনেমার জন্য শাহরুখ খান একেবারে সঠিক পছন্দ হবে যশরাজ ফিল্মসের।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর