বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বছরের শেষ দিন ও নতুন বছরের প্রথম দিন কর্মসূচি দিল বিএনপি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৩০ ডিসেম্বর ২০২৩, ১৫:২৬

চলতি বছরের শেষ দিন কাল রোববার ও নতুন বছরের প্রথম দিন পরশু সোমবার—এই দুই দিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে বিএনপিসহ সমমনা দলগুলো।

আজ শনিবার দুপুরে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।


রুহুল কবির রিজভী বলেন, ‘আগামীকাল ৩১ ডিসেম্বর এবং আগামী পরশু দিন ১ জানুয়ারি। সাধারণত অনেকেই এই দুই দিন নানাভাবে উৎসব করেন, দিনটি উপভোগ করার চেষ্টা করেন। বাংলাদেশে যেহেতু পরিস্থিতি ভিন্ন রকম, এখানে মানুষের মনে আনন্দ নেই, মানুষের মন আজ বিষাদে পরিপূর্ণ। দেশ একটি আতঙ্কের মধ্যে।’ তারপরও বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের কথা ভেবে দুই দিন আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে বলে জানান রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) সমমনা দলগুলো এ কর্মসূচি পালন করবে।


বিএনপির গণসংযোগ কর্মসূচি ২ দিন বাড়ল
রিজভী অভিযোগ করে বলেন, ‘আজকে সেই ৩০ ডিসেম্বর, সেই কালো দিন। ২০১৮ সালের এই দিনে এক নজিরবিহীন কারচুপির মধ্য দিয়ে দিনের ভোট রাতে করা হয়।’
সংবাদ সম্মেলনে গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ১৫৫ নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন বলে জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, ছয়টি মামলায় আসামি হয়েছেন ৪২৯ জনের বেশি।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পুলিশের অভিযানে পণ্ড হওয়ার পর ২৯ অক্টোবর থেকে দলটি চার দফা হরতাল ও ১৩ দফা অবরোধ কর্মসূচি পালন করে। এরপর লিফলেট ও গণসংযোগ কর্মসূচি দিয়েছিল। পরে তা আরও দুই দিন বাড়ানো হয়। এ কর্মসূচি শেষ হবে আজ।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর