শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, প্রতি আসনে পরীক্ষার্থী ১৩৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:
২০ জুন ২০২৩, ১৪:৫৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত এ ইউনিটের প্রথম পালার (শিফট) ভর্তি পরীক্ষা ২০ জুন মঙ্গলবার সকাল নয়টায় শুরু হয়েছে। এরপর দ্বিতীয় পালার পরীক্ষা শুরু হয় ১০টা ২৫ মিনিটে, যা শেষ হয় ১১টা ২৫ মিনিটে। তৃতীয় ও চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ পালার পরীক্ষা শেষ হবে বিকেল ৪টা ৪০মিনিটে।

 

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্র জানা যায়, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪৪৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৬১ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। এ হিসাবে এ ইউনিটে প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৩৮ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

 

 

এ ইউনিটের ভর্তি পরীক্ষার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা ২০ জুন সকাল আটটা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে আটটায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।

 

এ বিষয়ে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন ফরিদ আহমেদ বলেন, ‘এ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। উপস্থিতির হার এ ইউনিটের সব শিফটের পরীক্ষা শেষে জানাতে পারব। তবে উপস্থিতির পরিমাণ বেশ ভালো। এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আমরা পাইনি।’

 

সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে, ইতিমধ্যে দুই পালার পরীক্ষা শেষ। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর আমরা পাইনি।’

 

এর আগে ১৯ জুন সোমবার সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। চার পালায় অনুষ্ঠিত ওই পরীক্ষায় জালিয়াতি করায় দুজনকে আটক করে প্রক্টরিয়াল টিম।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর