শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরের শ্রীপুরে শিশুর মৃতদেহ উদ্ধার

জে, এ, রাকিব মৃধা, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪, ১৯:৪৬

 
 

গাজীপুরের শ্রীপুরে একটি কাপড়ের শপিং ব্যাগ থেকে ০৭ মাস বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের শ্রীপুর–মাওনা আঞ্চলিক সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

 
স্থানীয় সফিক মিয়া বলেন, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটাহাঁটি করার সময় কাপড়ের শপিং ব্যাগে মোড়ানো এক শিশুকে দেখতে পায় কয়েকজন। এরপর আমাদের অবহিত করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ পুলিশে ফোন করে বিষয়টি পুলিশ জানালে তারা এসে ঘটনাস্থল থেকে নবজাতকের মৃতদেহটি উদ্ধার করে।
 
শ্রীপুর থানার এসআই সোহেল আল মামুন বলেন, ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এরপর প্রতিবেদন শেষে শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
তিনি আরো জানান, শিশুটির আনুমানিক বয়স ০৭ মাস। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর শিশুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর