বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৪, ১১:০৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (আজ) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তিনি।

প্রধানমন্ত্রী সাধারণত সরকারের বর্ষপূর্তি, নববর্ষ বা বিশেষ বিশেষ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেন। এবার ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। একই দিনে নারায়ণগঞ্জে এবারের শেষ নির্বাচনি জনসভা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বুধবার ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে বলেন, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন। আমাদের শেষ জনসভাও একই দিনে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর