শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীর পলাশে জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
৫ জানুয়ারী ২০২৪, ১৯:১৪

নরসিংদী-২(পলাশ)আসনে আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে প্রোপাগাণ্ডা,ভয়ভীতি, হুমকি, পোস্টার পুড়ানো ও ছিড়ে ফেলার অভিযোগ করেন জাতীয় পার্টির প্রার্থী।
শুক্রবার(৫জানুয়ারি)সন্ধ্যায় জিনারদী ইউনিয়নের গয়েশপুর গ্রামের নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে জাতীয় পার্টির প্রার্থী এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম এমন অভিযোগ করেন।
 
তিনি অভিযোগ করে বলেন, তার দলের কর্মী-সমর্থক কে ভয়ভীতি প্রদর্শন ও নির্বাচনের পরে বিভিন্ন মামলায় ফাঁসানোরও হুমকি দিচ্ছে আওয়ামীলীগের সমর্থক ও নেতাকর্মীরা। এছাড়াও নরসিংদী-২ নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে জাতীয় পার্টির প্রস্তাবিত এজেন্টদের ভয়ভীতি প্রদর্শন করার পাশাপাশি  তার পোস্টার ছিড়ে,পুড়ে ফেলার অভিযোগ করেন সরাসরি আওয়ামিলীগ থেকে এই আসনে মনোনীত প্রার্থী ড. আনোয়ারুল আশরাফ খান দিলীপ এর কর্মী সমর্থকদের বিরুদ্ধে।
তিনি  অভিযোগ করে আরও বলেন,আওয়ামীলীগের নেতাকর্মীরা ভোটারদের মাঝে প্রোপাগাণ্ডা ছড়াচ্ছে জাতীয় পার্টির প্রার্থী শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতায় থাকবে না।
জাতীয় পার্টির ভোট আমাদেরই ভোট।  তিনি সাংবাদিকদের নিশ্চিত করে বলেন সুষ্ঠু ভোট হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। ভোটারদের ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার আহ্বানও জানান তিনি। একই সঙ্গে ভোটারদের নিশ্চিত করে বলেন,আমি ভোটের মাঠে শেষ সময় পর্যন্ত আছি-থাকবো।
সংবাদ সম্মেলনে পলাশ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাকির হোসেন মৃধা, সদস্য সচিব এড. সারোয়ার হোসেন মোল্লা সহ দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর