বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

লিংকডইনে সাবমেরিনের পরিচালক খুঁজছে ব্রিটিশ নেভি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪, ১৬:২৯

চাকরি খোঁজার জনপ্রিয় প্ল্যাটফর্ম লিংকডইনে পোস্ট দিয়ে সাবমেরিনের পরিচালক খুঁজছে ব্রিটিশ রয়্যাল নেভি। হ্যাঁ ঠিকই পড়েছেন ব্রিটিশ রয়্যাল নেভি এই কাজটিই করেছে প্রায় সপ্তাহ তিনেক আগে।

যদিও শুক্রবার (৫ জানুয়ারি) থেকে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
লিংকডইনে রয়্যাল নেভির অ্যাকাউন্ট থেকে সাবমেরিনের পরিচালকের সন্ধান করে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। এরি মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে বিষয়টি।

সাধারণত একটি সাবমেরিনের পরিচালক পদে একজন অভিজ্ঞ নাবিক ও সামরিক কর্মকর্তাকেই নিয়োগ দেওয়া হয়। ব্রিটিশ রয়্যাল নেভির একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, রয়্যাল নেভি অভ্যন্তরীণভাবে এসব পদের শূন্যস্থান পূরণ করতে পারছে না। তাই ব্রিটিশ রয়্যাল নেভি বাইরে থেকে লোক নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা করেছে। তবে প্রার্থীদের অবশ্যই হয় রিজার্ভ ফোর্সের সদস্য হতে হবে অথবা নিয়মিত বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খবর এনডি টিভি, আরটি।

একাধিক সূত্র জানিয়েছে, রয়্যাল নেভি ব্যাপকভাবে নিয়োগ সংকটে ভুগছে এবং এ কারণেই গত মাসে তারা লিংকডইনে বিজ্ঞপ্তি দিয়েছে। এই নিয়োগের মেয়াদ দুই বছর আর বেতন হতে পারে বার্ষিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর