বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদী

পঞ্চমবার বিজয়ী হলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
৮ জানুয়ারী ২০২৪, ১৪:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু এর থেকে ৭ হাজার ২৯৭ ভোট বেশি পেয়ে বিজয়ী হন। রবিবার রাতে নরসিংদী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. বদিউল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্য্যালয় সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মনোহরদী উপজেলার ৯৬টি এবং বেলাব উপজেলার ৬২ সহ মোট ১৫৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে বেলাব উপজেলার সল্লাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে ভোট গ্রহণ বাতিল করা হয়। পরে রাতে রিটার্নিং কর্মকর্তা ১৫৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ফলাফলে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ৭৭ হাজার ৯৮২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ঈগল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম খান বীরু পেয়েছেন ৭০ হাজার ৬৮৫ ভোট। জাতীয় পার্টির কামাল উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯৫২ ভোট ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর এমদাদুল হক ভূলন ছড়ি প্রতীকে পেয়েছেন ১৮৪ ভোট।

নৌকার সমর্থকরা জানান, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন নির্বাচনী এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে যে অবদান রেখেছেন এবারের নির্বাচনে ভোটাররা তার প্রতিদান দিয়েছেন। নূরুল মজিদ হুমায়ূনকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে পেরে এলাকার সর্বস্তরের সাধারণ ভোটাররা অনেক খুশি।

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, আমাকে ভোট দিয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করায় মনোহরদী-বেলাব বাসীর প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার রাজনীতি উন্নয়নের রাজনীতি, ঐক্যের রাজনীতি ও শান্তির রাজনীতি। এ বিজয় আপনাদের সম্মিলিত সকলের বিজয়। এ বিজয় জননেত্রী শেখ হাসিনার বিজয়। আমার প্রতি আপনাদের যে আস্থা রেখে পুণরায় বিপুল ভোটে বিজয়ী করেছেন আমি অঙ্গীকারবদ্ধ আমাদের এলাকায় এই শান্তিশৃঙ্খলা রক্ষা করার জন্য। একটি সুন্দর, সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহারের জন্য আমি নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর