শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আবারও স্পিকার হচ্ছেন শিরীন শারমিন চৌধুরী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৩:৪৪

আবারও জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন ড. শিরীন শারমিন চৌধুরী। দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ তাকে নতুন সংসদের স্পিকার হিসেবে মনোনীত করেছে।

বুধবার (১০ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে স্পিকার হিসেবে মনোনীত করা হয়।

জাতীয় সংসদের নবম তলায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

সংসদীয় দলের সভা শেষে আওয়ামী লীগের সংসদ সদস্য তানভীর শাকিল জয় সাংবাদিকদের এ কথা জানান।

ড. শিরীন শারমিন চৌধুরী এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদের স্পিকার ছিলেন। এছাড়া নবম জাতীয় সংসদের স্পিকার মো. আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর শিরীন শারমিন চৌধুরী ওই সংসদে স্পিকার নির্বাচিত হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর