বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নারায়ণগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৫:১৮

জেলার সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ৫ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মোগড়াপাড়া এলাকা থেকে ৫ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ২৪ হাজার ৫০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার মাদককারবারিরা হলেন- কুমিল্লার বুড়িচং শংকচাইল এলাকার ইউসুফের স্ত্রী কুসুম ওরফে কুলসুম (৩০), বরিশালের পটুয়াখালীর আঠারোগাছিয়ার দুলালের স্ত্রী মোছা. নাসিমা (২৬) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া শশীদলের সোনা মিয়ার ছেলে মো. ইউসুফ (৫৩)।

বুধবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি সনদ বড়ুয়া।

আসামিদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানায় র‍্যাব।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর