শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ইবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৪, ১৭:০৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ।

বুধবার (১০ জানুয়ারী) সকাল ১১ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

দিবসটি উপলক্ষে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিক আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ম্যুরালের পাদদেশে শেষ হয়। পরবর্তীতেতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানান শাখা ছাত্রলীগের সভাপতি, সম্পাদকসহ শাখা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন হল ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা।

এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ ই আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর