বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

কনকনে শীতে গৃহবধূর হাত বেঁধে পুকুরে ফেললেন প্রতিবেশী

নাটোর প্রতিনিধি

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৫:৫৪

জেলার বড়াইগ্রামে মোছা. সোনিয়া বেগম (৩২) নামে এক গৃহবধূর মুখে ওড়না ঢুকিয়ে, পেছনে হাত বেঁধে কনকনে শীতে পুকুরে ফেলে নির্যাতন চালিয়েছে প্রতিপক্ষরা।

শনিবার (১৩ জানুয়ারি) রাতে বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামে এই ঘটনা ঘটে।


ভুক্তভোগী সোনিয়া বেগম ওই গ্রামের ফারুক মোল্লার স্ত্রী।

পূর্ব শত্রুতার জের ধরে ৩ প্রতিবেশী গৃহবধূ সোনিয়ার ওপর এ নির্যাতন চালায় বলে অভিযোগ উঠেছে।

অভিযুক্ত প্রতিবেশীরা হলেন - মোছা. মমেনা বেগম (৩৫), মোছা. মেহেনাজ বেগম (৩৪) এবং মোছা. কদরী বেগম।

এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র নিন্দা ও সমালোচনার সৃষ্টি হয়। ঘটনায় রাতেই অভিযান‌ চালিয়ে মমেনা বেগম ও মেহেনাজ বেগমকে আটক করেছে পুলিশ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে সোনিয়া বেগমের সঙ্গে প্রতিবেশী মোছা. মমেনা বেগম, মোছা. মেহেনাজ মোছা. কদরী বেগমের বিরোধ চলে আসছিল। সম্প্রতি সোনিয়ার বাড়ির পাশের একটি জায়গায় বেড়ে ওঠা একটি লাউ গাছ কে বা কারা কেটে ফেলে। এ ঘটনার জন্য গাছ কেটেছে বলে সোনিয়া বেগমকে দোষারোপ করেন অভিযুক্তরা।

এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। ওই বিরোধের জের ধরে প্রতিবেশী ওই তিন গৃহবধূ শনিবার রাতে সোনিয়া বেগমের বাড়ি থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে মুখে ওড়না ঢুকিয়ে (যাতে চিৎকার না করতে পারে) , পেছনের দিকে হাত বেঁধে পুকুরে ফেলে দেয়। পরে সোনিয়ার মেয়ের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুকুর থেকে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

ভুক্তভোগী সোনিয়ার মেয়ে জুথি খাতুন বলেন, কয়েকদিন আগেও তারা (অভিযুক্তরা)মাকে মারধর করেছে। রাতে মা টিউবওয়েল পাড়ে গেলে সেখান থেকে চুলের মুঠি ধরে মারতে মারতে নিয়ে যায় তারা। এরপর মুখে ওড়না ঢুকিয়ে হাত বেঁধে পুকুরে ফেলে দেয়। এতে কনকনে শীতে তার মা অসুস্থ হয়ে পড়ে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব  বলেন, ওই গৃহবধূ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার শারীরিক অবস্থা ভাল। এঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া এই ঘটনায় রাতেই অভিযুক্ত দুইজনকে আটক করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর