শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

শেষ বলের রোমাঞ্চে শ্রীলঙ্কার জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১২:৪৮

ব্যাট হাতে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের বোলিংয়েও প্রাণপণ লড়াই করে গেলেন সিকান্দার রাজা। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথিউসের অভিজ্ঞতায় আড়ালে পড়ে গেল তার সেই অলরাউন্ড পারফরম্যান্স।

শেষ বলের রোমাঞ্চে তিন উইকেটের জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো শ্রীলঙ্কা।
ব্লেসিং মুজারাবানির শেষ ওভার থেকে লঙ্কানদের দরকার ছিল ১৪ রান। প্রথম দুই বলে দুই চার মারেন ম্যাথিউস। কিন্তু তৃতীয় বল ডট দেওয়ার পর চতুর্থ বলে সাজঘরে ফেরেন এই অলরাউন্ডার। তাই শেষ দুই বলে প্রয়োজন হয় ছয় রানের। পঞ্চম বলে চার মারার পর শেষ বলে দুই রান নিয়ে জয় নিশ্চিত করেন দুশমন্থ চামিরা।

কলোম্বোয় জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। এরপর চারিথ আসালাঙ্কার ১৬, ম্যাথিউসের ৪৬ ও দাসুন শানাকার অপরাজিত ২৬ রান শ্রীলঙ্কাকে দারুণ এক জয় এনে দিয়েছে। জিম্বাবুয়ের হয়ে বল হাতে ১৩ রানে ৩ উইকেট নেন রাজা। এর আগে ৪২ বলে তার ৫ চার ও ২ ছক্কায় ৬২ ইনিংসে ১৪৩ রানের পুঁজি পায় জিম্বাবুয়ে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর