শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১ হাজার ৭শ’ পিস ইয়াবাসহ দুই যাত্রী আটক

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৩:৩৩

নগরীর সোনাডাঙ্গা বাসটার্মিনাল এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এক হাজার ৭’শ পিস ইয়াবাসহ দুই যাত্রীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটককৃতরা হচ্ছেন মো: সুমন মীর (২৯) এবং মো: ফারুক ব্যাপারী (৪০)। তারা দুইজনই খুলনার রূপসা উপজেলার বাসিন্দা।

রোববার (১৪ জানুয়ারি) বিকেল ৫টায় সোনাডাঙ্গা আন্ত: জেলা বাস টার্মিনালের সামনে ঢাকা টু খুলনা গামী সুন্দরবন ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫০৭ নম্বর) নামক বাস তল্লাশী চালিয়ে তাদেরকে ইয়াবাসহ আটক করা হয়।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার ‘ক’ সার্কেলের পরিদর্শক মো: বদরুল হাসানের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৪ জানুয়ারি) উক্ত এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে ঢাকা টু খুলনাগামী সুন্দরবন ক্লাসিক নামক বাসে অভিযান চালিয়ে খুলনার রূপসা উপজেলার পশ্চিম নন্দনপুর এলাকার বাসিন্দা মৃত জামাল মীর এর পুত্র মো: সুমন মীর একই এলাকার বাসিন্দা মৃত ইসমাইল ব্যাপারীর পুত্র ফারুক ব্যাপারীর দেহ তল্লাশী চালিয়ে এক হাজার ৭শ’ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

‘ক’ সার্কেলের পরিদর্শক মো: বদরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লিখিত বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করি। তারা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলার বাহিনীর চোখ ফাকি দিয়ে ইয়াবার চালান খুলনা এনে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর