বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গবিসাসের নতুন সভাপতি আখলাক- সম্পাদক সানজিদা

ইভা আক্তার, গবি প্রতিনিধি

প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৪, ১৬:৫৩

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) ১১তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি আখলাক ই রাসুল এবং সাধারণ সম্পাদক হয়েছেন সানজিদা জান্নাত পিংকি।

আজ সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সম্মেলন কক্ষে এক বছর মেয়াদি এই কমিটি ঘোষণা দেওয়া হয়।

১০ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি ইউনুস রিয়াজ, যুগ্ম-সাধারণ সম্পাদক আফসানা মিজান মিমি, অর্থ সম্পাদক হুমায়রা রহমান সেতু, সাংগঠনিক সম্পাদক ইভা আক্তার, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউর রহমান শোভন, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. জনি শিকদার, কার্যনির্বাহী সদস্য মোজাহিদুল ইসলাম নিরব ও মো. আরিফুল ইসলাম।

গবিসাসের সদ্য বিদায়ী সভাপতি বরাতুজ্জামান স্পন্দন সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ এস. তাসাদ্দেক আহমেদ।

এ সময়ে গবিসাসের বর্তমান নেতৃবৃন্দ, প্রক্টরিয়াল বডি, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংগঠনের নেতৃবৃন্দ আয়োজনে উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর