বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

অসম পিরিতি

এফ এইচ সবুজ

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১১:৪৯

তোমারি আসিবার আশে
হৃদয় মরুতে প্রতিদিন
কতো ফুল ফুটে,
সারদিন পথ চেয়ে
সাঁঝে যায় ঝরে।
 
দিন যায় রাত যায়
তোমারি অপেক্ষায়,
আশা হয় নাশা,
তবু-যে হৃদয় কুঞ্জে
বাঁধি আশায় নতুন বাসা।
 
হৃদয় নদীর চরে
কতো কাঁশ ফুটে,
তুমি হীনা শুকায়
বিরহী রোদে।
 
নদী ভাঙ্গার খেলা
খেলাছো বিভোর,
অসম পিরিত তব
স্মৃতি আজ নিগূঢ়।
 
লাভ ক্ষতির হিসাব
করিনিত কভু আগে,
ছেয়েছিলে মন
তাই দিয়েছিলাম সঁপে।
 
তোমারি স্মৃতি আজ
দোলা দিয়ে যায়
কতো স্মৃতি রেখে গেছো
এই মনের আঙ্গিনায়।
 
আঁখি আরশিতে ভাসে
তব ঐ আনত মুখ,
সেথায় যে পড়ে আছে
জীবনের যতো সুখ।
 
জীবন বসন্তে ফুটেছিল ফুল
হৃদয়ের গহনে,
বিভোর ছিলাম তাই
অবারিত পুলকে।
 
হাত ধরে হাতে
হেঁটে মেঠো পথে
ভাসিয়েছিলে নিত্য মোরে
স্বপ্নলোকের দেশে।
 
আজি কেনো তবে
দূর হতে দূরে,
মিছে মায়ায় কেনো মোরে
বেঁধেছিলে প্রেমের ডোরে?
মন কূহুরে বাজে প্রতিক্ষণ
তোমারি পায়ের পায়েল ঝংকার,
এইবুজি এলে মোর কাছে
সহস্র বাধার প্রাচীর হয়ে পার।
 
তুমি আসিবে বলে
আজও কাটে প্রহর,
আশায় সাজে শত রূপা
পুস্পে হদয় শহর।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর