শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বঙ্গবন্ধু টানেল এপ্রোস সড়কে মাইক্রোবাস উল্টে আহত ৮

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

আনোয়ারায় বঙ্গবন্ধু টানেল এপ্রোস সড়কে একটি মাইক্রোবাস উল্টে ড্রাইভারসহ ৮ যাত্রী আহতের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আজ (১৬ জানুয়ারি) মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন নৌবাহিনীর সদস্য কাজী মাহবুব রনি, ফরহাদ (২৮), গাড়ির চালক রোবেল (৪০), আলী মর্তুজা, রাশেদুল করিম, ফারহানা আকতার, মুন্না ও কানসি।


আহতরা সবাই চট্টগ্রাম নগরীর খুলশি থানার লালখান বাজার এলাকার বাসিন্দা। তাঁরা বঙ্গবন্ধু টানেল দেখতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. উপমা বলেন, ‘আহতদের মধ্যে দুইজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধু টানেল এপ্রোস সড়কের বৈরাগ চায়না ইকোনমিক জোনের পাশে ভোর পাঁচটার দিকে একটি মাইক্রোবাস উল্টে গেলে যাত্রীরা আহত হয়।


গাড়িটি উদ্ধার করা হয়েছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর