শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লক্ষীপুর থেকে ৯৯৯ নম্বরে কল করে অস্ত্রসহ ডাকাত আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৮ জানুয়ারী ২০২৪, ১৪:০৮

লক্ষীপুরে ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।  বুধবার (১৭ জানুয়ারি) সদরের চররুহিতা ইউনিয়নের চরমন্ডল থেকে জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করার মাধ্যমে তাদের আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় জরুরি সেবার পুলিশ পরিদর্শক এ তথ্য জানান।

জানা যায়, চরমন্ডল থেকে এক ব্যক্তি জাতীয় জরুরি সেবায় কল করে পাশ্ববর্তী শামীম পাটোয়ারীর বাড়িতে অস্ত্রসহ ডাকাত প্রবেশের কথা জানায়।


বাড়ির লোকজনের চেঁচামেচি শুনে স্থানীয়রা বাড়িটি ঘেরাও করে রাখে।
এ তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল শুভ শেখ লক্ষীপুর সদর থানায় বিষয়টি জানায়। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এসআই ইমদাদুল হক সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার পুরো কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে লক্ষীপুর সদর থানার পুলিশ টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ডাকাতকে আটক করে।


তারা হলো- রামগঞ্জ উপজেলার উত্তর টামটা গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে ফরহাদ হোসেন ফাহিম (২৩)। অন্যজন হলো- হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে হাসান গাজী (২২)। তাদের কাছে থেকে এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয় ।
ইতিমধ্যে ডাকাতির বিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে।


লক্ষীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ৯৯৯ কে এ বিষয়ে নিশ্চিত করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর