শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

বনানী থেকে গ্রেপ্তার জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মী কারাগারে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৮ জুন ২০২৩, ১৫:৩৯

.



রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার থানা জামায়াতের আমির তাজুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা রাফিসহ জামায়াত-শিবিরের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন- শাহীনুর ইসলাম, রুহুল আমিন, হাফিজুল ইসলাম, আবু বক্কর ছিদ্দিক, সাগর হোসেন, আবু বক্কর, শাহিনুর রহমান ও নূরে আলম। বুধবার তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক আলমগীর হোসেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানিয়েছেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে বর্তমান সরকারকে উৎখাত ও পতনের লক্ষ্যে জনসাধারণ, সরকারি স্থাপনা ও যানবাহনে নাশকতামূলক কর্মকা-ের লক্ষ্যে ষড়যন্ত্র করছিলেন। বনানী ওয়ারলেস গেটের নবাবী রেস্টুরেন্টে বৈঠকে মিলিত হয়েছিলেন তারা। সেখান থেকে গত মঙ্গলবার রাতে তাদের আটক করা। এ ঘটনায় বনানী থানার উপ-পুলিশ পরিদর্শক সাইদুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর