বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে উপহার পেল ২১ কিশোর

আতাউর রহমান, শেরপুর (বগুড়া)

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৪:৩৯

টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় বগুড়া শেরপুর উপজেলার ২১ কিশোরকে পুরস্কৃত করা হয়েছে।

এমন অভিনব কর্মসূচির আয়োজন করে শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজার মসজিদ  কমিটি । ১৯ জানুয়ারী (শুক্রবার) শুভগাছা গ্রামে মো: সাইদুল ইসলাম এর উদ্যোগে নিয়মিত নামাজ আদায়কারী ২১ কিশোরের মাঝে ক্রিকেট ব্যাট, পেন্সিল বক্স ক্যালকুলেটর, টিস্যু বক্স ইত্যাদি উপহারসামগ্রী উপহার দেওয়া হয়।
শুক্রবার মাগরিব নামাজের পর শুভগাছা বাজার মসজিদ প্রাঙ্গণে ওই কিশোরদের হাতে পুরস্কার তুলে দেয় মসজিদ কমিটি। এ সময় উপস্থিত ছিলেন শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক আশরাফ, জাহেদ মাস্টার, শফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । শিশু-কিশোরদের মুঠোফোন আসক্তি কমিয়ে নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।


শুভগাছা দাখিল মাদ্রাসার শিক্ষক মাওঃ আশরাফ বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারীকে আল্লাহ পুরস্কৃত করবেন। আমরা শিশু-কিশোরদের নামাজে আগ্রহী করতে এই উদ্যোগ নিয়েছি। শুধু শুভগাছা গ্রাম নয়, আশপাশের গ্রাম, শহরে এটা ছড়িয়ে যাক। তাতে কোমলমতি শিশু-কিশোরেরা মুঠোফোন ও অন্যান্য আসক্তি থেকে দূরে থাকবে বলে মনে করছি।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর