শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় চালকের সহকারী নিহত, আহত- ৫

মো: মাসুদুর রহমান - কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৫:০৮

গাজীপুরের কালিয়াকৈরে লতিফপুর পৌরসভার ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় গাড়ীর হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দূর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাযায়নি। আহত হলেন, টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শাখারিয়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে আয়েশা আক্তার ( ৩৫), একই জেলার দেলদুয়ার থানার বাদুলি গ্রামের আলমগীরের স্ত্রী আখি আক্তার (২৩)। আহত বাকি তিন জনের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি।


প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে চালক বাসটি উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডার পাসের উপর দিয়ে না উঠে। টাঙ্গাইলগামী ওই যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে আন্ডার পাসের নিচ দিয়ে যাওয়ার সময় থামানো একটি ট্রাকে লাগিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো পাঁচজন। তাৎক্ষণিক নিহত ও তিনজন আহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এসময় আহতের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানিয়েছেন স্থানীয়রা।


এব্যাপারে নাওজোর থানার সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, এ দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। এখনো আহত তিনজন ও নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর