শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় রোহিঙ্গা পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত:
২০ জানুয়ারী ২০২৪, ১৬:২১

কক্সবাজারের উখিয়া উপজেলায় ইজিবাইকের ধাক্কায় গুরা মিয়া (৭২) নামে এক রোহিঙ্গা পথচারী নিহত হয়েছেন।

শনিবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরা মিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, দুপুরে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় গুরা মিয়াকে একটি ইজিবাইক ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এ সময় একই দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর