শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নতুন প্রাইভেসি ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেক্স

প্রকাশিত:
২৪ জুন ২০২৩, ২১:৫৬

হোয়াটসঅ্যাপ তার সবশেষ আপডেটে নতুন একটি ফিচার চালু করেছে, যেখানে অপরিচিত নাম্বার থেকে কল আসলে তা স্বয়ংক্রিয় ভাবেই সাইলেন্ট হয়ে যাবে। এই ফিচারটি প্রাইভেসি সেটিংসের কল অপশনে যুক্ত করা হয়েছে।

মেটার মালিকানাধীন কোম্পানিটির মতে, এই ফিচারটি বাড়তি সুরক্ষার জন্য স্প্যাম থেকে বাচতে ও অপরিচিত নাম্বার থেকে কল স্ক্রিন আউট করতে ব্যবহারকারীকে সহায়তা করবে। যদিও সাইলেন্ট কলগুলো ব্যবহারকারীর কল লগে প্রদর্শিত হবে, তবে ইনকামিং কলের সময় সাইলেন্টের পাশাপাশি স্ক্রিনেও প্রদর্শন হবে না।

এই ফিচারের ফলে একজন ব্যবহারকারী বিরক্তিকর ও অপ্রয়োজনীয় কলের হাত থেকে বাঁচবে। এ ছাড়া বিভিন্ন কোম্পানির প্রমোশনাল কলের হাত থেকে রক্ষা পাবেন গ্রাহকেরা। ফিচারটির কাজ করার পদ্ধতি হবে, ব্যবহারকারী এটি চালু করলে শুধু তার ডিভাইসে লিপিবদ্ধ নাম্বারগুলোকেই চেনা প্রোফাইল হিসেবে বিচার করবে হোয়াটসঅ্যাপ। আর নাম্বার সেভ করা না থাকলে সেগুলোকে সাইলেন্ট করে দেবে, অনলাইন ভিডিওকল, অডিওকল ও মেসেজিং সেবার এই প্ল্যাটফর্মটি।

এর আগে গত মাসে প্রযুক্তিভিত্তিক পোর্টাল জানিয়েছিল, হোয়াটসঅ্যাপ স্প্যাম কলের পরিমাণ ৫০ শতাংশ কমাতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করছে। সম্প্রতি প্রাইভেসির ক্ষেত্রে বেশ জোর দিচ্ছে মেটা। গতমাসেই তারা হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত কথোপকথন সুরক্ষিত রাখার জন্য নতুন চ্যাটলক ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা একটি পৃথক ফোল্ডারে অধিক গোপনীয় রাখতে ইচ্ছুক কথোপকথন রাখতে পারবে। সেই ফোল্ডারটি হবে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক দিয়ে সুরক্ষিত। আর সেসব কথোপকথনের বিজ্ঞপ্তিগুলোও নোটিফিকেশন আকারে স্ক্রিনে দেখাবে না। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর