বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

স্বকীয়তা ফিরিয়ে পেল ইবি ক্যাম্পাসের ভ্যানচালকরা

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৪, ১৭:৩৬

বহিরাগত ভ্যান চালক সনাক্তকরণ এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে চলাচলকারী ভ্যান চালকদের নিবন্ধন আইডি ও ইউনিফর্ম প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

বুধবার ( ২৪ জানুয়ারি) বেলা ১১ টার দিকে ইবির ফুটবল প্রাঙ্গনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে প্রাথমিকভাবে ৫০ জনকে আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করা হয়। পর্যায়ক্রমে নিবন্ধিত ৫০ জনকে শিগগির প্রদান করা হবে জানা যায়।


এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ, সহকারী প্রক্টর মো: শাহাবুব আলম, প্রভাষক মিঠুন বৈরাগী, প্রভাষক মো: ইয়ামিন মাসুম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক কাজী মওদুদ আহমেদ এবং শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত সহ অর্ধশত ভ্যানচালক।

আল ফিকহ এন্ড লিগাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আমজাদ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

মাসুদ রানা নামক এক ভ্যানচালক তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের একরকম আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করায় খুবই আনন্দিত। আমাদের এখন মনে হচ্ছে আমরা ক্যাম্পাসের সেবাদানকারী কর্মচারী। বক্তব্যে এক স্যার অনুরোধ করল যে সবাইকে 'স্যার' সম্বোধন করতে - এটাও আমরা সাদরে গ্রহণ করলাম। আমরা সম্মান দিলে তো ওনারা ফিডব্যাক হিসেবে সম্মান-স্নেহ দিবেন। এটাও আশা করি যে ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের সাথে ভালো আচরণ করবে এবং আমরাও তাদেরকে সেবা দিয়ে যাব।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন , প্রক্টরিয়াল বডিকে এরকম উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাক্ষী হয়ে থাকবে ব্যতিক্রম এই আইডিয়া। ক্যাম্পাসে চলার পথে ভ্যানচালককে চেনার সুযোগ, কে বা কারা ঘটনা ঘটালো এবং অযাচিতভাবে অঘটন ঘটালে সহজে সনাক্তকরণ সহ বিভিন্ন সুবিধা পেতে পারে। সবার উপস্থিতিতে অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ করেছেন।

এসময় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আজকে আমরা প্রাথমিকভাবে ৫০ জনকে আইডি কার্ড ও ইউনিফর্ম প্রদান করছি। পর্যায়ক্রমে আরো ৫০ জনকে আমরা এই নিবন্ধনের আওতায় নিয়ে আসবো। আমাদের ভাবনাটা হলো বিশ্ববিদ্যালয় কিভাবে সুশৃঙ্খল রাখা যায়। দেখা যায় বিভিন্ন সময় ভ্যান চালকদের দ্বারা অপ্রত্যাশিত বিভিন্ন ঘটনা ঘটে। সেগুলোকে কিভাবে সুশৃঙ্খল রাখা যায়। ভ্যান চালকদের দ্বারা যেনো কোনো অবৈধ মালামাল (গাজা, ফেনসিডিল, ইয়াবা ইত্যাদি) ক্যাম্পাসে না আসে। তারা সকাল থেকে রাত পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে। তাই তাদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য আমাদের এই আয়োজন।

তিনি আরো বলেন, আমি যখন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ছিলাম তখন প্রথম শিক্ষার্থীদের মাঝে স্মার্ট কার্ড প্রদান, বঙ্গবন্ধু লাইব্রেরী প্রতিষ্ঠাসহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ কাজের সূচনা করে দিয়েছি তার ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। দিনশেষে আমিও একজন ইবিয়ান। আমার উদ্দেশ্যই হলো কিভাবে বিশ্ববিদ্যালয়কে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর