বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

নরসিংদীতে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
২৫ জানুয়ারী ২০২৪, ১৬:০২

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 'ক্লিন রায়পুর গ্রীণ রায়পুরা' এই স্লোগান নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ (২৫ জানুয়ারি)  বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর শ্রীরামপুর রেল গইট এলাকায় আনুষ্ঠানিক ভাবে অভিযানের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন নরসিংদী-৫ রায়পুরা আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন সাংসদের সহধর্মিণী কল্পনা রাজি উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র মো জামাল মোল্লা, উপজেলা সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, রায়পুরা থানার পরিদর্শক তদন্ত মীর মাহবুব প্রমূখ। এ ছাড়াও উপজেলার চেয়ারম্যানবৃন্দ, পৌর ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর নির্বাহী সচিব মনিরুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে এমপি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। পরিবেশ সুরক্ষায় সবার এগিয়ে আসা উচিত। পরিবেশ ভালো থাকলে আমরা ভালো থাকতে পারব। আসেন আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশটাকে সুন্দর রাখি। আগামী বছর একই দিনে রায়পুরা পরিচ্ছন্নতা দিবস পালন করা হবে।

জানা যায়, রায়পুরা পৌর এলাকায় বাংলাদেশ ওয়েষ্ট ট্রিটম্যান্ট প্ল্যান লিমিটেড নামে একটি
বেসরকারি এনজিও প্রতিষ্ঠান দুই বছর যাবত সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। অভিযান উপলক্ষে পৌরসভার পক্ষ থেকে ১শ' টি টি-শার্ট ১শ টি ঝাঁড়ু পরিচ্ছন্নতা কর্মীদের হাতে উপহার তুলে দিয়ে অতিথিবৃন্দ কর্মসূচির শুভ উদ্বোধন করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর