শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রোহিঙ্গা প্রত্যাবর্তনে বিশ্ব সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২৪, ১৫:২০

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন এবং মাতৃভূমি মিয়ানমারে তাদের সুন্দর ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার ( ২৮ জানুয়ারি) সকালে গণভবনে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ অন বাংলাদেশের ভাইস চেয়ার ও লেবার পার্টির এমপি বীরেন্দ্র শর্মার নেতৃত্বে ব্রিটিশ ক্রস পার্টির সংসদীয় একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কীভাবে রোহিঙ্গা সংকট নিরসন হতে পারে; রোহিঙ্গারা তাদের মাতৃভূমি মিয়ানমারে ফিরে যেতে পারে এবং সেখানে সুন্দর ও সম্মানজনক জীবন পেতে পারে বিশ্বের উচিত সে বিষয়ে চিন্তা করা।

তিনি বলেন, ২০১৭ সালে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে আসে, আমরা মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছি। মিয়ানমার তাদের নাগরিকদের ফেরত নিতে রাজি হয়েছে কিন্তু ছয় বছর পার হলেও এখনো তারা কোনো ব্যবস্থা নেয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর