শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

লেগুনায় চড়ে রাবির উদ্দেশ্যে ইবি ক্রিকেট টিম

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৪৮

আগামী ৬ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্রিকেট টিম আয়োজক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উদ্দেশ্যে রওনা দিয়েছে। এসময় ক্যাম্পাসের বাসের ব্যবস্থা না থাকায় লেগুনায় চড়ে ক্যাম্পাস ছেড়েছে বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিম।

জানা যায়, ক্রিকেট টিম পাঠানোর জন্য ক্যাম্পাস থেকে বাসের জন্য বলা হলেও ব্যয় কমানোর উদ্দেশ্যে অনিরাপদ ভাবে টিম পাঠায় কর্তৃপক্ষ। নিরাপত্তা ঝুঁকি নিয়েই লেগুনায় করে কুষ্টিয়া শহরে পৌঁছেছে ক্রিকেট দলের সদস্যরা।

ক্রিকেট টিমের সদস্য সাকলাইনের সাথে কথা বললে জানা যায়, বাস দেওয়ার কথা ছিলো তবে বাস দেয়নি। গতবার খেলতে আসছি তখনও বাস দেওয়া হয়নি। লেগুনায় চড়ে কুষ্টিয়ার চৌড়হাসে পৌঁছেছি পরে তুহিন বাসে করে রাজশাহী যাচ্ছি।

দলের অন্য সদস্য রাকিব বলেন, ক্যাম্পাস থেকে কতৃপক্ষ বাস দেয়নি সেজন্য লেগুনায় করে কুষ্টিয়া পর্যন্ত পৌঁছেছে টিমের সবাই। কুষ্টিয়া থেকে পরিবহন বাসে করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পৌঁছাবে।

বাস দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শাহ্ আলম বলেন, আমরা বাসের জন্য রিকুয়েষ্ট করলে অবশ্যই তারা বাস দিতে বাধ্য। কিন্তু বাস যাওয়ার পর তো আসবে ফাঁকা, তো ওইটা তো ক্ষতি। তাই ওদেরকে ভাড়া করা বাসে পাঠানো হচ্ছে। আর ক্যাম্পাস থেকে লেগুনায় করে যাওয়ার ব্যাপারে জানতে চাইলে বলেন, এখানে খেলোয়াড়রা নিজ দায়িত্বে কুষ্টিয়া যাচ্ছে। তারপর কুষ্টিয়া থেকে বাসে করে ওরা রাজশাহী পৌঁছাবে। ক্যাম্পাস ওদের যাতায়াতের খরচ বহন করবে।

এবিষয়ে পরিবহন প্রশাসক আনোয়ার হোসেন বলেন, আমার কাছে বাসের জন্য কেউ আবেদন করে নি। আবেদন করলে আমার এক্তিয়ারের মধ্যে থাকলে দেই আর না হয় উপচার্য বরাবর ফরওয়ার্ড করি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর