বৃহঃস্পতিবার, ২৩শে এপ্রিল ২০২৬, ১০ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

মোহাম্মদ মিজানুর রহমান, গাজীপুর

প্রকাশিত:
১০ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:২৯

গাজীপুরের কালিয়াকৈরে নির্মাণাধীন একটি ভবনের চার তলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।  শনিবার ( ১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভান্নারা বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার জামালপুর দোয়ানিচালা এলাকার আব্দুর রহমানের ছেলে জসিম উদ্দিন (৩৫)।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত এগার বছর যাবত জসিম তার স্ত্রী-সন্তান নিয়ে কালিয়াকৈর উপজেলার কালেরভিটা এলাকার শওকত হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। সেখানে বাসা ভাড়া থেকে তিনি বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবনের রড মিস্ত্রি হিসেবে কাজ করতেন। এর ধারাবাহিকতায়  শনিবার সকালে ভান্নারা বেলতলা এলাকার আজম খানের ৫ম তলা নির্মাণাধীন ভবনে কাজ করতে যান।

সকাল ১০টার দিকে ওই ভবনের ঠিকাদারের নির্দেশে নির্মাণ শ্রমিক জসিম উদ্দিন চারতলার ছাদে বারান্দায় সেন্টারিং খুলতে যান। এসময় তিনি হঠাৎ করে ছিটকে ওই ভবনের নিচে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে কালিয়াকৈর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।


কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, ওই ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর